Social Icons

বাংলাদেশ


বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
সংখিপ্ত তথ্য
সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাজধানী ঢাকা
সরকার সংসদীয় সরকার ব্যবস্থা ; রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন এবং প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।
জাতিসংঘ সদস্য বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে। সদস্য নম্বর ১৩৬।
ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, ২০ ডিগ্রি ৩৪' থেকে ২৬ ডিগ্রি ৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ০১' থেকে ৯২ ডিগ্রি ৪১' দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত । পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
সময় +.০০ ঘণ্টা গ্রীনিচ প্রমাণ সময়।
আয়তন ও সীমা আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ; উত্তরে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরামা এবং সেই সঙ্গে মায়ানমার; এবং দক্ষিণে বঙ্গোপসাগর। আন্তর্জাতিক স্থলসীমার দৈর্ঘ্য প্রায় ২,৪০০ কিমি ; এর মধ্যে ৯২ শতাংশ ভারতের সঙ্গে এবং বাকি ৮ শতাংশ মায়ানমারের সঙ্গে। উপকূলীয় সীমারেখার দৈর্ঘ্য ৪৮৩ কিলোমিটার এর অধিক। ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত।



No comments:

Post a Comment

মানুষ বেঁচে থাকে তার স্বপ্নে, তার লক্ষই থাকে তার স্বপ্ন বাস্তবায়ন করা। সে জন্য সে হারে জিতে , আবার অতি মাত্রায়ে উল্লাসিত কিংবা দুঃখিত হয়।সপ্নবিহীন মানুষ রোবট সমতুল্য। জীবনের কাছে তার কোন চাওয়া পাওয়া থাকে না। তাই সপ্ন দেখা উচিৎ, বেঁচে থাকার দরকার।